সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ক্রসফায়ারে জিরো টলারেন্স নীতিতে আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল
ad728

মিরপুরে মা ও শিশুর টিকাকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় ব্যারিস্টার আরমানের বিবৃতি

প্রিন্ট
মিরপুরে মা ও শিশুর টিকাকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় ব্যারিস্টার আরমানের বিবৃতি
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
রাজধানীর মিরপুর-১-এর রাওজা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে মুখোশধারী দুর্বৃত্তদের সশস্ত্র হামলা, লুটপাট এবং পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রায় পাঁচ দশক ধরে এই কেন্দ্র মিরপুরের দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। রাতের আঁধারে শত শত মুখোশধারীর এই হামলা নিছক সন্ত্রাস নয়, এটি আমাদের শিশুদের জীবন ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। নিরাপত্তাকর্মীদের মারধর করে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, সরকারি ইপিআই টিকা ও টিকাদানের রেজিস্টার লুট করা হয়েছে, ভারী যন্ত্র চালিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজধানীর বুকে এমন ঘটনা ঘটতে পারে, তা লজ্জার এবং ভয়ংকর।


মীর আহমাদ বিন কাসেম প্রশ্ন তুলে বলেন, আমার প্রশ্ন, আড়াইশো মানুষ ভারী যন্ত্রপাতি নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙল, অথচ কেউ কিছু টের পেল না? এর পেছনে কারা, কাদের ছত্রছায়ায় এবং কোন দখলবাজির স্বার্থে এই তাণ্ডব চালানো হলো, তা জাতির সামনে প্রকাশ করতে হবে। দখলবাজ যেই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া চলবে না।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো

১. হামলায় জড়িত সব দুর্বৃত্ত ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার ও দ্রুত বিচার;

২. লুট হওয়া টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি উদ্ধার, যাতে কোনো শিশুর টিকার ধারাবাহিকতা ব্যাহত না হয়;

৩. স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অবিলম্বে বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু;

৪. স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ, এবং জমি দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা;

৫. ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত।

বিবৃতিতে ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ঢাকা-১৪-এর মানুষের প্রতিনিধি হিসেবে আমি স্পষ্ট করে বলছি, আমাদের এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবা কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। বিষয়টি আমি সংসদে তুলব, এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই ঘটনার প্রতিবাদে আজ বিকাল ৫.৩০ মিনিট মিরপুর শাহ আলী মাজার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিরপুর ও শাহ আলীসহ ঢাকা-১৪-এর সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে এই মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর