সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা
ad728

আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ

প্রিন্ট
আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘আমি জামায়াত ইসলামী করার কারণে ভাঙচুর করা হয় বাড়িঘর, পিটিয়ে ভাঙা হয় মায়ের হাত।’সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।

সংসদ সদস্য রাহাদ বলেন, ‘আমার মাকে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হবে, এটা কীভাবে মেনে নেব? হাত ভাঙার পরও মা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। হাসপাতালে প্রশাসনের পাহারা থাকায় কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমি সংবাদ পেলাম, প্রশাসনের মারধরে আমার মায়ের ডান হাত ভেঙে গেছে। খবরটি শুনে আমার ভেতরে একধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। আমি ইসলামী আন্দোলন করি, সংগঠন করি, নেতৃত্ব দিই-এসবের কারণে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সবকিছু শেষ করে দেওয়া হয়েছে। সেসব মেনে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমার মাকে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হবে, এটা কীভাবে মেনে নেব? হাত ভাঙার পরও মা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। হাসপাতালে প্রশাসনের পাহারা থাকায় কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি।’

শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘একপর্যায়ে মনে হলো, এটাই হয়তো আমার পথচলার শেষ। হয়তো সামনে আর এই পথে চলা সম্ভব হবে না। কারণ, যে সন্তানের রাজনৈতিক পথচলার কারণে তার মায়ের হাত ভেঙে দেওয়া হয়, সেই সন্তানকে কি আর মা ওই পথে চলতে দেবেন? হয়তো দেবেন না।’

বাগেরহাট-২ আসনের এই এমপি বলেন, ‘মায়ের খোঁজখবরও নিতে পারছিলাম না। কারণ, তখন এমন পরিস্থিতি ছিল যে আমাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই মেরে ফেলা হতে পারে। মায়ের কাছে যাওয়ারও সাহস পাচ্ছিলাম না। হাত ভাঙা অবস্থায় মা খুলনায় চিকিৎসা নিয়েছেন, পরে বাড়িতে ফিরেছেন। অথচ মায়ের একটু খোঁজ নেব, তাঁর সঙ্গে কথা বলব-সেই সুযোগটুকুও আমার ছিল না।’

এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘এসব ভেবে নিজের ভেতরে অপরাধবোধ কাজ করত। মায়ের সামনে গিয়ে কী বলব, তা বুঝে উঠতে পারছিলাম না। অনেক দিন পর সাহস সঞ্চয় করে এক রাতে মায়ের কাছে গেলাম। দেখলাম, মা মশারির ভেতরে শুয়ে আছেন। ভয়ে ভয়ে তাঁর কাছে গিয়ে বললাম, ‘মা, আপনি তো অনেক কষ্ট পেয়েছেন, তাই না? আজ আমার কারণে আপনার হাত ভেঙে দিয়েছে। আপনার অনেক কষ্ট হয়েছে। নিশ্চয়ই আমাকে আর জামায়াতে ইসলামী করতে দেবেন না। মনে মনে যদি আমাকে অভিশাপ দিয়ে থাকেন, সেটাও আমি বুঝতে পারি।’

তার মাকে নিয়ে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘অনেক দিন পর আমাকে কাছে পেয়ে মা জড়িয়ে ধরলেন। কেঁদে ফেললেন। এরপর বললেন, ‘বাবা, বিশ্বাস করো, আমার একটুও কষ্ট মনে নেই। যেদিন পিটিয়েছিল, সেদিন একটু কষ্ট হয়েছিল। কিন্তু পরে যখন মানুষের কাছে জানতে পারলাম, আমার সন্তান কোনো অপরাধ করেনি; শুধু জামায়াতে ইসলামী করার কারণে আমার ছেলে অত্যাচারের শিকার হয়েছে এবং তার প্রভাব আমার ওপরও পড়েছে, তখন আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমার অসহায় অবস্থায় সংগঠনের লোকজন যেভাবে খোঁজখবর নিয়েছে, তাতে আমার সব কষ্ট দূর হয়ে গেছে।’

শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘আমি ভেবেছিলাম, আমি সংগঠন করি বলে মা হয়তো আর কোনো দিন আমাকে সমর্থন করবেন না। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি, মাত্র কয়েক বছরের ব্যবধানে আমার আম্মা জামায়াতে ইসলামীর রুকনিয়তের শপথ গ্রহণ করেছেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর