সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর ফটিকছড়ির চা-বাগানে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ: প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কক্সবাজারে পর্যটক নিহত হওয়ার ঘটনায় জামিনযোগ্য মামলা, ওসিকে আদালতে তলব রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী ১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ ঘোষণা করল স্কয়ার ফার্মা গৃহ থেকে অপহরণ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
ad728

সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে: মুহাম্মদ শাহজাহান

প্রিন্ট
সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে: মুহাম্মদ শাহজাহান
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


২০২৭-২০২৮ কার্যকালের জন্য কক্সবাজার জেলা আমীর নির্বাচন উপলক্ষে জেলা ব্যাপী তিনটি আলাদা আলাদা স্থানে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর সকাল সাড়ে আটটায় উখিয়া-টেকনাফ উপজেলা, সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার সদর জোন পাবলিক হল এবং বিকাল চারটায় চকরিয়া জোনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেছেন, সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে। জামায়াতের শপথের কর্মীদের আদর্শিক প্রভাব সমাজে ফেলতে হবে। শুধু কথাই নয়, সার্বিক মোয়ামালাত দিয়ে মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করতে হবে। 

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে তিনি আরো বলেন, দেশ আজ কঠিন সংকটে নিপতিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটে দেশের আপামর জনসাধারণ উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের পথে না গিয়ে সরকার দেশে সংকট সৃষ্টি করে রেখেছে। সৃষ্ট সংকট থেকে উত্তরণে সরকারের একগুঁয়েমি পরিহার করে সমঝোতার ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার সংস্কৃতি বাংলাদেশে একমাত্র জামায়াতে ইসলামীতেই আছে। তাই গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় প্রতি দুই বছর পর পর জেলা থেকে ইউনিট পর্যন্ত দায়িত্বশীল নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়। তার ই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ব্যাপী আজকে রুকন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের বিস্তৃতি ও বিপুল সংখ্যক জনশক্তির সম্মিলন যেভাবে সংগঠন কে এগিয়ে নিচ্ছে তেমনি কিছু কিছু চ্যালেঞ্জ ও তৈরি হয়। আমরা ঐতিহ্য এবং গঠনতন্ত্র কে অনুসরণ করে সংগঠন পরিচালনা করে থাকি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
রুকন সম্মেলনসমূহে জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর-সেক্রেটারিসহ প্রায় দেড় হাজারের অধিক পুরুষ-মহিলা রুকন জেলা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর