চকরিয়া কেন্দ্র সচিব অধ্যাপক মাহফুজুল করিম বলেন বেসরকারি বৃত্তির মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল ও গুণগত মান সম্পন্ন বৃত্তি পরীক্ষা হলো আইইএস জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা।
তিনি আরো বলেন বর্তমান নতুন প্রজন্মকে ইসলামের ধ্যাছে গড়ে তোলার ক্ষেত্রে এবং মেধার সুস্ট বিকাশে এ বৃত্তি পরীক্ষা উল্ল্যেখযোগ্য অবদান রাখছে। রেজিস্ট্রেশন ফরম পূরণ থেকে শুরু করে প্রবেশ পত্র প্রদান রেজিস্ট্রেশন ফরমের ভূল সংশোধন এটেনডেন্ট সিট প্রশ্নপত্র প্রণয়ন এবং কেন্দ্রে প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছানো অত্যন্ত সুন্দর ও গোছানো। যা সবাইকে মুগ্ধ করেছে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবক প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বরত শিক্ষকদের নিয়ে পূর্বেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আইইএস পরিবারে যুক্ত করা হয়েছে।যাতে সকল তথ্য ও নির্দেশনা এবং করণীয় মূহুর্তের মধ্যেই সবাই পেয়ে যাচ্ছে। এই বৃত্তির সকল কার্যক্রম সফটওয়্যার বেইসট হওয়ায় নির্ভুল এবং দ্রুততর হয়েছে। তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।