সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ মাতৃত্ব, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য: ক্যাটরিনা জফরার প্রচ্ছদ প্রতিবেদন মোট ১৮৫ কেন্দ্র, ৯টি ফলাফল প্রকাশিত ২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন আইআইইউসি’র শরিয়াহ অনুষদের নতুন ডিন হলেন প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী পিরোজপুরে মানিক পশারীর মৃত্যুর তদন্তে মন্ত্রণালয় কমিটি গঠন বিদায় জান্থি: গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরের নিকটবর্তী জনবসতিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের পলায়ন চড়সুদের ঋণ ও জমি বিক্রির টাকায় চিকিৎসা: এক পরিবারের কষ্টের গল্প দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী সিইসি নিশ্চিত করেছেন: ঠাকুরগাঁও‑১ উপনির্বাচনকে কোনোভাবে ছোট করা হবে না শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু আশকোনায় বিমান টিকিট সেবা সপ্তাহে পাঁচ দিনে সীমাবদ্ধ, যাত্রীদের জন্য নতুন সময়সূচি আরব দলগুলোর রেকর্ড আসন জয়, তবে নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সম্ভাবনা জোরালো রাশিয়া-ইউক্রেন সংঘাতে খারকিভে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা ইসরায়েল নির্বাচনে ৮৯.৮% ভোট গণনা: নেতানিয়াহুর জোট ৫৩ আসন, আইজেনকোটের জোট ৪৮ আসন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মালিকানা নিয়ে আলভারেজ ও পাঁজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে সমাজের মানসিকতা বদলে যাচ্ছে: পঞ্চাশোর্ধ্ব নারী দাঁড়িয়ে, বসে আছেন তরুণ পুরুষেরা
ad728

আইআইইউসি’র শরিয়াহ অনুষদের নতুন ডিন হলেন প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী

প্রিন্ট
আইআইইউসি’র শরিয়াহ অনুষদের নতুন ডিন হলেন প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) ফ্যকাল্টি অব শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ (FSIS) অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আদেশে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়।
প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী দীর্ঘ দিন ধরে ইসলামী শিক্ষা, গবেষণা এবং লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। শরিয়াহ এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ও অভিজ্ঞতা তাকে একজন আদর্শ শিক্ষক ও গবেষক হিসেবে দেশ-বিদেশে সমাদৃত করেছে। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
আইআইইউসি-এর শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ দেশের অন্যতম একটি মর্যাদাপূর্ণ অনুষদ, যা দীর্ঘদিন ধরে ইসলামী জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারীর যোগ্য নেতৃত্ব, দিকনির্দেশনা ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই অনুষদটি শিক্ষা এবং গবেষণায় আগামীতে আরও নতুন নতুন মাইলফলক অর্জন করবে।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ড. আজহারী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার উপর আস্থা রাখায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অনুষদের সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শিক্ষাঙ্গনে তার এই নতুন যাত্রায় শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর