সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা
ad728

ঈদগাঁওয়ে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রিন্ট
ঈদগাঁওয়ে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ছবি মোঃ বজলুর রহমান , স্টাফ রিপোর্টার
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।



কক্সবাজারের ঈদগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
 ১৮ অক্টোবর ২০২৬, রবিবার ঈদগাঁও বাস স্টেশন এলাকায় অবস্থিত মারকজুল হুদা হিফজ মাদ্রাসার উদ্যোগে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, নাতে রাসূল, দেশাত্মবোধক সংগীত, ইংরেজি বক্তব্য এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন হাফেজ মাওলানা হাসান। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ক্বারী শফিউল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মোহাম্মদ হোসেইন আদনান।

হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা

অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—

১. মোহাম্মদ হাফেজ নাঈম হোসাইন
২. মোহাম্মদ তানভীর
৩. তাহিয়া রহমান তাবাচ্ছুম
৪. জানা বিনতে জিয়া
৫. নিশান কবির।

শিক্ষার্থীদের এ অর্জন অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও সুধীজনের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

অতিথিদের বক্তব্য ও কোরআন তেলাওয়াত

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা রেজাউল বারিম আরমান। বক্তব্য রাখেন মাওলানা কারী শফিউল্লাহ, প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, হাফেজ রমজান আলী এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. দেলোয়ার হোসাইন।

অতিথিদের মধ্যে ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মাহফুজুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এ ছাড়া বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ, বিশ্বজয়ী হাফেজ ও ক্বারী ওসমান গনী (ঢাকা) এবং হাফেজ ও ক্বারী শাহ তাসনিমুল হাসান জুনাইদ (কক্সবাজার) কোরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, যৌথ সংগীত, নাতে রাসূল ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। মাহমুদ ইংরেজিতে বক্তব্য দেন। শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্য ও মোনাজাত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং মোনাজাত পরিচালনা করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি সুলাইমান কাসেমশী।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাওলানা জাফর আলী, আব্দুর রশিদ, মুহাম্মদ রিদুয়ানুল হক, অ্যাডভোকেট শেখ আহমদ ফারুকী, পোকখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, মুস্তফিজুর রহমান এবং নুর মোস্তফা কামাল সাদেকসহ অন্যান্য অতিথি ও সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব, হিফজ কার্যক্রমের প্রসার এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

পরিশেষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর