cox24newsbd.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আইআইইউসি’র শরিয়াহ অনুষদের নতুন ডিন হলেন প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী
ছবি: ছবি সংগৃহীত
ক্যাম্পাস

আইআইইউসি’র শরিয়াহ অনুষদের নতুন ডিন হলেন প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী

কক্স২৪ নিউজ ডেস্ক।

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) ফ্যকাল্টি অব শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ (FSIS) অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আদেশে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়।
প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী দীর্ঘ দিন ধরে ইসলামী শিক্ষা, গবেষণা এবং লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। শরিয়াহ এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ও অভিজ্ঞতা তাকে একজন আদর্শ শিক্ষক ও গবেষক হিসেবে দেশ-বিদেশে সমাদৃত করেছে। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
আইআইইউসি-এর শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ দেশের অন্যতম একটি মর্যাদাপূর্ণ অনুষদ, যা দীর্ঘদিন ধরে ইসলামী জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারীর যোগ্য নেতৃত্ব, দিকনির্দেশনা ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই অনুষদটি শিক্ষা এবং গবেষণায় আগামীতে আরও নতুন নতুন মাইলফলক অর্জন করবে।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ড. আজহারী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার উপর আস্থা রাখায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অনুষদের সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শিক্ষাঙ্গনে তার এই নতুন যাত্রায় শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com