cox24newsbd.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চকরিয়ায় সম্পন্ন হলো ইসলামিক এডুকেশন সোসাইটি জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬
ছবি: ছবি সংগৃহীত
ক্যাম্পাস

চকরিয়ায় সম্পন্ন হলো ইসলামিক এডুকেশন সোসাইটি জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬

কক্স২৪ নিউজ ডেস্ক।


ইসলামিক এডুকেশন সোসাইটি জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীরা চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামিক এডুকেশন সোসাইটি ইসলামী শিক্ষাকে সহজ ও গ্রহণযোগ্যভাবে মানুষের মাঝে উপস্থাপন এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। সারাদেশে ব্যাপক আগ্রহ ও চাহিদার বিবেচনায় এবছর তৃতীয় চতুর্থ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর স্কুল ও মাদ্রাসায় অধ্যায়নরত সরকারি বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। কক্সবাজার জেলায় দুটি কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের ৬১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 চকরিয়া কেন্দ্র সচিব অধ্যাপক মাহফুজুল করিম বলেন বেসরকারি বৃত্তির মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল ও গুণগত মান সম্পন্ন বৃত্তি পরীক্ষা হলো আইইএস জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা। 
তিনি আরো বলেন বর্তমান নতুন প্রজন্মকে ইসলামের ধ্যাছে গড়ে তোলার ক্ষেত্রে এবং মেধার সুস্ট বিকাশে এ বৃত্তি পরীক্ষা উল্ল্যেখযোগ্য অবদান রাখছে। রেজিস্ট্রেশন ফরম পূরণ থেকে শুরু করে প্রবেশ পত্র প্রদান রেজিস্ট্রেশন ফরমের ভূল সংশোধন এটেনডেন্ট সিট প্রশ্নপত্র প্রণয়ন এবং কেন্দ্রে প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছানো অত্যন্ত সুন্দর ও গোছানো। যা সবাইকে মুগ্ধ করেছে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবক প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বরত শিক্ষকদের নিয়ে পূর্বেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আইইএস পরিবারে যুক্ত করা হয়েছে।যাতে সকল তথ্য ও নির্দেশনা এবং করণীয় মূহুর্তের মধ্যেই সবাই পেয়ে যাচ্ছে। এই বৃত্তির সকল কার্যক্রম সফটওয়্যার বেইসট হওয়ায় নির্ভুল এবং দ্রুততর হয়েছে। তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com