সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার লড়াই: আরব দলগুলোর ওপর চাপ বাড়ানোর পেছনে কী উদ্দেশ্য চার দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ীতে এসআরবি অভিযানে তরুণের মৃত্যু, কে গুলি করলো প্রশ্ন জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ৭২ জনের সাজা, হানিফসহ চার আসামির মৃত্যুদণ্ড রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় তাহসিফ, সিসিটিভিতে যা দেখা গেল হোগলাবুনিয়া থেকে তাসভির... ১৫০ কিলোমিটার গতির পেসারদের হঠাৎ ধীর হয়ে যাওয়ার রহস্য উদ্ঘাটন করলেন ওয়াকার ইউনিস রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম নেতানিয়াহুর জোটসঙ্গী ইউটিজে বিরোধী জোটে যোগদানের আগ্রহ প্রকাশ এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলাধুলার মাঠ, পরিবেশকর্মীরা প্রতিবাদ সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল ইসরায়েলীয় পার্লামেন্টারী নির্বাচন ফলাফল ও প্রধান প্রার্থীদের বক্তব্য পরীক্ষার খাতায় না লিখলেও একসময় পাস করানো হতো: সংস্কৃতিমন্ত্রী
ad728

চার দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিন্ট
চার দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি (Sanae Takaichi)-এর আমন্ত্রণে চার দিনের সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৬ মিনিটে) জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি (Sanae Takaichi)-এর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর