সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি
ad728

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

প্রিন্ট
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার
ফাইল ছবি
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের লাশ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তার লাশ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের বয়স ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে আলামত সংগ্রহে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে আসার পর কক্ষে প্রবেশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ঠিক কখন মরিয়মের মৃত্যু হয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও পরবর্তী তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

ঘটনাটি এমন এক দিনে ঘটল, যেদিন গাজী নজরুল ইসলাম পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় উচ্চ আদালতের জামিননামা ঢাকার বিচারিক আদালতে জমা দিয়েছেন। ২০ সেপ্টেম্বর তিনি সশরীরে আদালতে হাজির হয়ে ওই জামিননামা দাখিল করেন। মামলাটি তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের করা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সম্প্রতি ব্যক্তিগত জীবনের একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনায় আসেন। তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত জুলাই মাসে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় জামায়াতে ইসলামী। ওই ঘটনার পর গাজী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ভিডিওতে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। এছাড়া রোববারই পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে প্রাপ্ত জামিননামা ঢাকার নিম্ন আদালতে জমা দেন এই সংসদ সদস্য।

নানান বিতর্কের মধ্যেই মরিয়মের মৃত্যুর খবর সামনে এলো। ফলে ঘটনাটি নিয়ে নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে। মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই চূড়ান্ত কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা কারণ রয়েছে—তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সুরতহাল প্রস্তুত, আলামত সংগ্রহসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সার্বিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে পুলিশ। 

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর