সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি ও মার্কিন নির্বাচনের পর নতুন করে হামলার আশঙ্কায় ইরানিরা রাজশাহীতে হুমকিতে বন্ধ সারের দোকান খুলল পুলিশ ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল: ডা. শফিকুর রহমান এমপি কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিতে মতবিনিময়: হোটেল-রিসোর্টে ফায়ার সেফটি ও নজরদারি বাধ্যতামূলক মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কমিটি গঠন ক্রসফায়ারে জিরো টলারেন্স ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনা ‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের জটিলতায় মানবজীবনের গভীর চিত্র ক্রসফায়ারে জিরো টলারেন্স নীতিতে আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল
ad728

সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিন্ট
সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের একমাত্র ও প্রধান পরিচয় তারা সবাই এ দেশের গর্বিত নাগরিক- 'বাংলাদেশী'। ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে ‘সংখ্যালঘু’ হিসেবে উপমা দেওয়ার কোনো সুযোগ নেই। চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

মন্ত্রী আজ প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং এ উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর আয়োজিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশেষ মহল সনাতন ধর্মাবলম্বীদেরকে কেবল ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু গত নির্বাচনে দেশের মানুষ সেই ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে নিজেদের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতার মোহে দেশের বিভিন্ন স্থানে উপাসনালয় ও সম্পত্তি দখল এবং সহিংসতার রাজনীতি করেছে, তাদের সেই অপচেষ্টা এ দেশের জনগণ সফল হতে দেয়নি। বিগত দিনে অর্পিত সম্পত্তি বেদখল ও মন্দির সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো উদ্ধারে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিতে নয়, বরং কাজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, উপাসনালয়ের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সংসদ সদস্য নিপুণ রায়-সহ চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। 

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর