সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি ও মার্কিন নির্বাচনের পর নতুন করে হামলার আশঙ্কায় ইরানিরা রাজশাহীতে হুমকিতে বন্ধ সারের দোকান খুলল পুলিশ ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল: ডা. শফিকুর রহমান এমপি কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিতে মতবিনিময়: হোটেল-রিসোর্টে ফায়ার সেফটি ও নজরদারি বাধ্যতামূলক মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কমিটি গঠন ক্রসফায়ারে জিরো টলারেন্স ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনা ‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের জটিলতায় মানবজীবনের গভীর চিত্র ক্রসফায়ারে জিরো টলারেন্স নীতিতে আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল
ad728

কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিতে মতবিনিময়: হোটেল-রিসোর্টে ফায়ার সেফটি ও নজরদারি বাধ্যতামূলক

প্রিন্ট
কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিতে মতবিনিময়: হোটেল-রিসোর্টে ফায়ার সেফটি ও নজরদারি বাধ্যতামূলক
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


সম্প্রতি ইনানী ও কলাতলীসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি হয়েছে। সমুদ্রে গোসলে নেমেও পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাগুলোর প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ অক্টোবর ২০২৬ শহিদ সুভাষ হলে জেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে হোটেল-মোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ মালিক-ব্যবস্থাপক, সমিতি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো: আ: মান্নান। উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল ও অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, কউক সচিব, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিপিডিবি, সিভিল সার্জন ও স্থানীয় সরকারের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ মালিক সমিতি, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ।

সভার শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিদ্যমান আইন ও বিধিমালা, ফায়ার সেফটি, অবকাঠামো ও পর্যটক নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা হয়। কর্মকর্তাগণের পাশাপাশি হোটেল মোটেল রিসোর্ট এর মালিক/প্রতিনিধিগণ তাদের বক্তব্যে নানাবিধ সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। 

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, প্রতিটি প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্স, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ ও কর্মীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক থাকবে। বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সংযোগ সংস্কার, অভিভাবক ছাড়া অপ্রাপ্তবয়স্কদের রুম বরাদ্দ নিষিদ্ধকরণ এবং সিসিটিভি ও গেস্ট রেজিস্টার সংরক্ষণও বাধ্যতামূলক হবে। প্রশাসন আশ্বস্ত করেছে, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করতে 'ওয়ান স্টপ সার্ভিস সেল' চালু হবে। পাটুয়ারটেক-হিমছড়ি এলাকায় নতুন ফায়ার স্টেশনের প্রস্তাব উচ্চপর্যায়ে পাঠানো হবে। সৈকতে লাইফগার্ড, ফ্লাডলাইট ও সিসিটিভি জোরদার করা হবে এবং ইসিএ সংক্রান্ত বাস্তব সমস্যার সুপারিশ মন্ত্রণালয়ে যাবে।


অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর