সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ক্রসফায়ারে জিরো টলারেন্স নীতিতে আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল
ad728

ভারতের বরেণ্য আলেম কারী সুলাইমান কাসেমীর ইন্তেকাল

প্রিন্ট
ভারতের বরেণ্য আলেম কারী সুলাইমান কাসেমীর ইন্তেকাল
ফাইল ছবি
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
ভারতের ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ৮৩ বয়সে তিনি ইন্তেকাল করেন। আজ বিকেল ৩টায় জামিয়া মিল্লিয়ার জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী বিগত প্রায় ৫০ বছর ধরে এই মসজিদে ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন। তার ইন্তেকালের মাধ্যমে ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাসের একটি অধ্যায়ের সপাপ্তি হলো।

তিনি জামিয়ার স্কুল বিভাগেও একসময় শিক্ষকতা করেছেন। স্থানীয়রা তাকে সম্মান দিয়ে ‘হজরত আকদাস’ নামে সম্মোধন করতেন। তার জন্মস্থান মেওয়াতে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মসজিদের পাশেই অত্যন্ত জীর্ণ এক বাড়িতে জীবনযাপন করেছেন।

কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মিল্লিয়ার ইসলামিক স্টাডিজের প্রফেসর মুফতি মোহাম্মদ মুশতাক তিজারাবি। তিনি বলেন, ‘কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী জ্ঞানী ও সমৃদ্ধ একজন ব্যক্তি ছিলেন। বহু মানুষ এমন ছিলেন, যারা দূরদূরান্ত থেকে বিশেষত, জুমার দিনে তার ইমামতিতে নামাজ পড়তে ও তার খোতবা শুনতে জামিয়া মিল্লিয়ার মসজিদে আগমন করতেন। তিনি ছিলেন আমাদের কাছে অত্যন্ত সম্মানিত।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর