সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ক্রসফায়ারে জিরো টলারেন্স নীতিতে আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল
ad728

দুইশ বছর পর প্রথম মেয়ে শিশুর জন্ম, রাজকীয় অভ্যর্থনায় বাড়িতে আনল পরিবার

প্রিন্ট
দুইশ বছর পর প্রথম মেয়ে শিশুর জন্ম, রাজকীয় অভ্যর্থনায় বাড়িতে আনল পরিবার
ছবি ইন্ডিয়া টুডে নিউজ থেকে সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
ভারতের মহারাষ্ট্রের দহিফালে পরিবার— গত ২০০ বছর ধরে এ পরিবারে যত শিশুর জন্ম হয়েছে তাদের সবাই ছিল ছেলে। এ কারণে একটি মেয়ে শিশুর জন্য অধীর আগ্রহে ছিলেন তারা। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হয় ২০০ বছর ও পাঁচ প্রজন্ম পর। কয়েকদিন আগে তাদের পরিবারে জন্ম হয় প্রথম মেয়ে শিশুর।
যেহেতু শিশুটি তাদের জন্য ‘স্পেশাল’। তাই তারা তাকে রাজকীয় কায়দায় হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের বীদ এলাকার দহিফলে পরিবারে ওই মেয়ে শিশুটির জন্ম হওয়ার পর থেকেই তাদের মধ্যে আনন্দ কাজ করছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় রাজকীয় অভ্যর্থনায় শিশুটিকে বাড়িতে নিয়ে আসবে।


গার্গি নামে এ শিশুটির দাদা লিমবাজি দাহিফলে অশ্রুসিক্ত চোখে বলেন, “পরিবারে একটি মেয়ে শিশু আসা আমাদের জন্য সৌভাগ্য। অনেক বছর ধরে মেয়ে না হওয়ায় আমাদের মধ্যে দুঃখ ছিল। কিন্তু সেই আশা এখন পূরণ হয়েছে।”

তিনি আরও বলেছেন, “আমি আমার দুই পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখেছি। আজ নিজের নাতনিকে রাজকীয়ভাবে বাড়িতে আনতে পেরে আমি অনেক খুশি।”

রথের গাড়িতে ওই মেয়ে শিশু ও তার মা বসেছিল। এ সময় তাদের চারপাশে বাজছিল ব্যান্ড পার্টির বাঁশি ও ড্রাম।

শিশুটির দাদী সুরেখা বলেছেন, আমরা হাসপাতালেই সিদ্ধান্ত নেই তাকে রাজকীয়ভাবে বাড়িতে আনব। আমরা অনেক খুশি এই লক্ষ্মী আজ আমাদের বাড়িতে এসেছে।

গার্গির বাবা বলেছেন, “মানুষ সাধারণত ছেলে চায়। কিন্তু মেয়ের বাবা হওয়ার অনুভূতি আসলে অন্যরকম। মেয়েরা তাদের বাবাদের সঙ্গে আরও বেশি অনুরাগী থাকে। আমরা আমাদের মেয়েকে ফুলের মতো বড় করব।”

সূত্র: ইন্ডিয়া টুডে

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর