সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট আজিমপুরে সরকারি ফ্ল্যাট উচ্ছেদ নোটিশ: ফাইনাল পরীক্ষার আগে শিক্ষার্থীদের গভীর দুশ্চিন্তা আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা ৯ মাসের বিরতির পর তানিয়া বৃষ্টির শুটিং ফিরে, ১৫টি ছবি প্রকাশ জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম অক্টোবর মাসের পাঠকপ্রিয়তা: জাতীয় সংবাদমাধ্যমে তথ্যের নতুন মাত্রা এইচএসসি পরীক্ষা: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্যপাস ২৯৩টিতে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ১৫ বছরের সর্বনিম্নে, শিক্ষাব্যবস্থায় উদ্বেগ এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন চকরিয়ায় সম্পন্ন হলো ইসলামিক এডুকেশন সোসাইটি জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা ওপারে আমার ঘর প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা সময়ের জোরে ছুটে চলা যাত্রী: বান্দরবানের রাতের গন্তব্য এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত: ধর্মীয় বিশ্বাসের সঠিক দৃষ্টিভঙ্গি
ad728

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম

প্রিন্ট
জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরবাসীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজিত হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বিশ্বাস করে। আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সাত মাস সময়ে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না।

সম্প্রতি সম্পন্ন হওয়া উপনির্বাচনের ফলাফলের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বিরোধী দলগুলোর সস্তা রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড ঢাকা দেওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল দল; সরকারের যেকোনো ব্যর্থতা বা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেন—এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সাথে মূল পার্থক্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিষ্কার ও বাসযোগ্য ঢাকা গড়ার যে প্রচেষ্টা বিএনপি গ্রহণ করেছে, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানে একটি অস্থায়ী স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী ক্যাম্পে আগত নগরবাসীদের স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, ইপিআই, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (NCD), পুষ্টি সেবা এবং সাধারণ চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে সিটি কর্পোরেশন ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর