সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
আরব দলগুলোর রেকর্ড আসন জয়, তবে নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সম্ভাবনা জোরালো রাশিয়া-ইউক্রেন সংঘাতে খারকিভে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা ইসরায়েল নির্বাচনে ৮৯.৮% ভোট গণনা: নেতানিয়াহুর জোট ৫৩ আসন, আইজেনকোটের জোট ৪৮ আসন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মালিকানা নিয়ে আলভারেজ ও পাঁজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে সমাজের মানসিকতা বদলে যাচ্ছে: পঞ্চাশোর্ধ্ব নারী দাঁড়িয়ে, বসে আছেন তরুণ পুরুষেরা মস্কোতে আফ্রিকান নেতাদের সমাবেশ, রাশিয়ার নিরাপত্তা ও বাণিজ্য কৌশল কী? পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মিরপুর টেস্টের প্রথম দিন: মুশফিকের আঘাত ও সাদমানের ঐতিহাসিক ৯৯ রানের নজির ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে এভাবে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির হতেই থাকবে - মুহাম্মদ শাহজাহান ইসির পরীক্ষা আগামীকাল: ১১-দলীয় ঐক্যে নির্বাচনী প্রক্রিয়ার নতুন মাত্রা গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বাবার দাফন নিয়ে আব্দুল কাদের মোল্লার মেয়ের হৃদয়স্পর্শী ফেসবুক পোস্ট গুম‑সংস্কৃতি বন্ধে সরকারের প্রতিশ্রুতি দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার নরওয়ে ও ফিনল্যান্ডের সঙ্গে পুতিনের বিরল ফোনালাপ অনুমতি ছাড়া ছবি প্রকাশে অভিনেত্রী তিশার বিরুদ্ধে আইনি নোটিশ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চকরিয়া পৌর যুবদলের র‍্যালি
ad728

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে এভাবে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির হতেই থাকবে - মুহাম্মদ শাহজাহান

প্রিন্ট
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে এভাবে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির হতেই থাকবে - মুহাম্মদ শাহজাহান
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


 ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ২০০৬ সালের অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। সেদিনের নির্মমতার পেছনে অনেক কারণ ব্যাখ্যা করা হয়। তবে আমি মনে করি, ইসলামী আন্দোলনের নেতাদের হত্যা করে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, সেদিন বিকেল ৩টায় চারদলীয় ঐক্যজোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ মুহুর্মুহু গুলি চালিয়েছিল। ইসলামী আন্দোলনের জনশক্তিরা মানবঢাল তৈরি করায় নেতৃবৃন্দের কোনো ক্ষতি হয়নি। এ ধরনের মানবঢাল থাকলে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সুফল আমরা এখনো পাইনি। এই সরকার যদি আইনের শাসনের তোয়াক্কা না করে এবং বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা না করে, তাহলে এই সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার ভূমিকা পরিষ্কার করুন। চাটুকারদের দ্বারা নিজের ক্ষতি করবেন না।

জুলাই চেতনার বাস্তবায়নে আমীরে জামায়াতের আপসহীন নেতৃত্বের কথা উল্লেখ করে মুহাম্মদ শাহজাহান বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বীর চট্টগ্রামকে আবারও বীরোচিত ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশপন্থী রাজনীতির অগ্রযাত্রা রোধ করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের অগ্রগতির যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা নস্যাৎ করতেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরবর্তী সময়ে ১/১১-এর সরকারকে কেন্দ্র করে বাংলাদেশ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবলে পড়ে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার পূরণ করতে হবে। সরকারকে আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও বাংলাদেশপন্থী রাজনীতিকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সরকার, জনগণ ও দেশ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ফারুকে আজম, ফখরে জাহান সিরাজী, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সদরঘাট থানা আমীর এম এ গফুরসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর