সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে
ad728

কোটবাড়িতে নৃশংস হত্যাকাণ্ড: নিহত অপ্রতিমের পরিবারের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস

প্রিন্ট
কোটবাড়িতে নৃশংস হত্যাকাণ্ড: নিহত অপ্রতিমের পরিবারের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


কুমিল্লার কোটবাড়িতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সলের নেতৃত্বে কেন্দ্রীয়, কুমিল্লা পূর্ব জেলা ও কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল নিহত অপ্রতিমের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, একটি পরিবারের প্রিয় সন্তানকে এভাবে নির্মমভাবে হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও এর সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড যেন পুনরায় সংঘটিত না হয়, সে জন্য অপরাধীচক্রের বিরুদ্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের বাইতুল মাল সম্পাদক মাহাদি হাসান, কুমিল্লা পূর্ব জেলার সহকারী সেক্রেটারি মাওলানা জামিল আহমদ, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, মাওলানা মামুন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা বোরহান উদ্দীন, মাওলানা সাইফুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নিহত অপ্রতিমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর