সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে
ad728

অপ্রতীম হত্যাকাণ্ডে তদন্ত জোরদারে আটক ৩

প্রিন্ট
অপ্রতীম হত্যাকাণ্ডে তদন্ত জোরদারে আটক ৩
কক্স২৪ নিউজ গ্রাফিক্স ডিজাইন
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) মৃত্যুর ঘটনা তদন্তের অংশ হিসেবে তিনজনকে আটক করেছেন পুলিশ। 
 
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও মুঠোফোনের তথ্য, বিভিন্ন আলামত যাচাইসহ জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
 
আটকৃতরা হলেন, তুহিন ,আনাস ও নতুন করে ফাহিম আহমেদ।
 
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 
 
অপ্রতীম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে অপ্রতীমের সঙ্গে তুহিন নামে এক তরুণকে দেখা যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, তুহিনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে এবং তদন্তের ধারাবাহিকতায় ফাহিম আহমেদকে আটক করা হয়েছে।
 
 
এদিকে অপ্রতীমের সঙ্গে থাকা তার মায়ের আইফোনটি এখনো পাওয়া যায়নি। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। কী কারণে অপ্রতীমের মৃত্যু হয়েছে এবং এর সঙ্গে আটক ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
 
অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
 
পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের তথ্য ও অন্যান্য আলামত যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর