সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি
ad728

সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদ জব্দের নির্দেশ

প্রিন্ট
সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদ জব্দের নির্দেশ
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড–সংক্রান্ত তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ নির্দেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে সিঙ্গাপুরে তার নামে একটি স্থাবর সম্পত্তি, আটটি ব্যাংক হিসাব এবং একটি প্রতিষ্ঠানের পরিচালক থাকার তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলেও গোপন সূত্রে তথ্য পেয়েছে দুদক।

আদালতে দেওয়া আবেদনের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের ১০ সেন্ট থমাস ওয়াক, ৮ সেন্ট থমাস, ০৮-০৬, সিঙ্গাপুর ২৩৮১০২ ঠিকানায় একটি সম্পত্তি রয়েছে সাইফুজ্জামান চৌধুরীর নামে। ২০১৯ সালের ৭ জুন সম্পত্তিটি কেনা হয়। এর ক্রয়মূল্য ১৬ লাখ ১২ হাজার সিঙ্গাপুর ডলার।

দুদকের অনুসন্ধানে সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে বিভিন্ন দেশের ব্যাংকে হিসাব থাকার তথ্যও পাওয়া গেছে। এর মধ্যে সিঙ্গাপুরের এসবিসি ব্যাংকে তিনটি হিসাব রয়েছে। দুটি সঞ্চয়ী হিসাব এবং একটি বিনিয়োগ হিসাব। দুটি হিসাব সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের যৌথ নামে রয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট আবুধাবি ব্যাংক পিজেএসসি এবং যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংকে একটি করে ব্যাংক হিসাবের তথ্য আবেদনে উল্লেখ করা হয়েছে।

সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকেও তিনটি বিনিয়োগ হিসাবের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আরামিট প্রপার্টিজ লিমিটেড, জেডটিএস প্রপার্টিজ লিমিটেড এবং নিউ ভেঞ্চারস (লন্ডন) লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট হিসাব রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুরের জাসা ওশান পিটিই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে সাইফুজ্জামান চৌধুরীর পরিচালক থাকার তথ্যও পেয়েছে দুদক। নথি অনুযায়ী, ২০১১ সালের ১৫ মার্চ তিনি প্রতিষ্ঠানটির পরিচালক হন এবং ২০১৯ সালের ৩ মে পদটি ছাড়েন।

দুদকের আবেদনে আরও বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো তাদের নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করার চেষ্টা করছে বলে গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর বা অন্যভাবে সরিয়ে ফেলা হলে রাষ্ট্রের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ কারণে সম্পদগুলো দ্রুত জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করছে দুদক। একই সঙ্গে এসব সম্পদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং আদালতের আদেশ কার্যকর করতে বিদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির (এমএলএআর) আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নয় সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। দুদকের একজন উপপরিচালককে দলনেতা করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিদেশে থাকা সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্টদের সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর