সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে খুনিদের আইনের আওতায় আনুন - নজরুল ইসলাম কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি ও মার্কিন নির্বাচনের পর নতুন করে হামলার আশঙ্কায় ইরানিরা রাজশাহীতে হুমকিতে বন্ধ সারের দোকান খুলল পুলিশ ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল: ডা. শফিকুর রহমান এমপি কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিতে মতবিনিময়: হোটেল-রিসোর্টে ফায়ার সেফটি ও নজরদারি বাধ্যতামূলক মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কমিটি গঠন ক্রসফায়ারে জিরো টলারেন্স ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনা ‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের জটিলতায় মানবজীবনের গভীর চিত্র ক্রসফায়ারে জিরো টলারেন্স নীতিতে আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল
ad728

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ

প্রিন্ট
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নোমান মাহমুদ জোটটির সাধারণ সচিবালয় বা ‘জেনারেল সেক্রেটারিয়েট’-এর নেতৃত্ব দেবেন। জোটের এই সাধারণ সচিবালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিষ্ঠা করা হচ্ছে।

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি বর্তমানে মক্কা প্রতিরক্ষা জোট নামে পরিচিত। জোটটির মহাসচিব পাকিস্তানের নাগরিক হবেন বলে গত মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এমন তথ্য নিশ্চিত করেছিলেন। এর পরপরই পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদের নিয়োগের বিষয়টি সামনে আসে।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরবর্তীতে চুক্তিটির নাম পরিবর্তন করে ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ রাখা হয়। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় একটি ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি’ গঠন করা হয়েছে।

এই কমিটির উদ্বোধনী বৈঠক গত মাসে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের ওই ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

বৈঠকে সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং তুরস্কের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের ও তুর্কি জেনারেল স্টাফের প্রধান সেলচুক বায়রাকতারোগলু উপস্থিত ছিলেন।

তিন দেশের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত হয়নি। বরং পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং তিন মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি সাধারণ অঙ্গীকার হিসেবে কাজ করবে।

এদিকে জোটটির পরিধি ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছিলেন, তুরস্ক আশা করছে ‘পরবর্তী ধাপে’ মিশর এই চুক্তিতে যোগ দেবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া বক্তব্যে তিনি বলেছিলেন, মিশরের যোগ দেয়ার ক্ষেত্রে কেবল ‘কিছু কারিগরি বিষয়’ বাধা হয়ে রয়েছে।

বাংলাদেশও এই জোটে যোগ দেয়ার বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের নিজস্ব স্বার্থ এবং পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় রেখে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সমন্বয়ে গঠিত কোনো অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর