সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি
ad728

হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত

প্রিন্ট
হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত
ছবি: রয়টার্স
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার আঘাত কাটিয়ে ওঠার আগেই তিব্বতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। উত্তর তিব্বতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ ভূকম্পন অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, উত্তর তিব্বতে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

জিএফজেডের দেওয়া তথ্যমতে, ভূমিকম্পের এ কেন্দ্রস্থলটি ছিল নেপাল ও চীনের সীমানা সংলগ্ন অঞ্চলগুলো থেকে কয়েক শত মাইল উত্তরে।

উল্লেখ্য, গত বুধবারই ভয়াবহ আকস্মিক বন্যায় এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এর আগে গত বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানায় চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর নিশ্চিত করেছিল।

এদিকে, তিব্বতে একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি যাতে আরো ভয়াবহ না হয়, সে জন্য চীন পানি বাড়া মোকাবিলায় জরুরি ভিত্তিতে চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যাতে ওই হ্রদের পানির স্তর এবং সার্বিক বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নিবিড় নজরদারি রাখা হয়। পাশাপাশি দ্রুত পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলকে দেশটির গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।



অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর