সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ বিনোদন জগতের নতুন দিগন্ত: মেরিল ক্যাফে লাইভে তারকা মিলনমেলা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল মাস্টার্সে সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী আমি জামায়াত করার কারণে পিটিয়ে মায়ের হাত ভাঙা হয়: এমপি রাহাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি
ad728

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় নেপালের বন্যা

প্রিন্ট
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় নেপালের বন্যা
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
আকস্মিক বন্যায় বিপর্যয় নেমেছে নেপালে। বুধবার সকালে তিব্বত সীমান্তবর্তী এলাকায় হঠাৎ বন্যার পানি ও কাদামাটি নেমে এসে নুয়াকোট, ধাদিং ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা দীপিকা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাড়ির উঠানে বাসনপত্র পরিষ্কার করছিলেন। হঠাৎ বন্যার পানি ও কাদার স্রোত নেমে আসতে দেখে তিনি পরিবারের সদস্যদের সতর্ক করেন এবং সবাইকে নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নেন। এতে প্রাণে বাঁচলেও তাদের ঘরের নিচতলা সম্পূর্ণ কাদায় ঢেকে যায়। ঘরের কোনো আসবাবপত্র বা প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি পান করার জন্য রাখা পানির কলসটিও কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে যায়। পান করার মতো এক গ্লাস পানিও অবশিষ্ট নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার পর পুরো এলাকা যেন ধূসর কাদার সাগরে পরিণত হয়েছে। কোথাও মন্দিরের চূড়া, কোথাও দোতলা বাড়ির অংশ এবং কোথাও পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথরের স্তূপ দেখা যাচ্ছে। বহু বাড়িঘর ও স্থাপনা পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে।

ঘটনার সময় একটি নির্মাণাধীন বাড়ির পাশে শৌচাগারের গর্ত খুঁড়ছিলেন ২৪ বছর বয়সি শ্রমিক বিবেক কুমাল। হঠাৎ সহকর্মীরা তাকে দ্রুত সরে যেতে বলেন। গর্ত থেকে বের হয়ে দৌড়ানোর সময় পানির বিশাল ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। পরে একটি আমগাছে আটকে গিয়ে তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। পানির স্রোত ও পাথরের তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে।

চীনের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মানুষ জীবন বাঁচাতে দৌড়াচ্ছে এবং মুহূর্তের মধ্যে পানি, কাদা ও পাথরের স্রোতে বাড়িঘর ও যানবাহন ভেসে যাচ্ছে।

১১ বছর বয়সি স্কুলছাত্রী রিহানা লামিছানে বন্যার সময় নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে স্রোতে পড়ে যায়।। তার বুক ও পায়ে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তার মা।

সূত্র: এনডিটিভি

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর