সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের মরদেহ ৮২ দিন পর দেশে, ঈদের স্বপ্ন অম্লান বাইন্যান্সে ক্রিপ্টো চুরি: বৈদেশিক মুদ্রা জোগাতে উত্তর কোরিয়ার হ্যাকারদের নতুন কৌশল ৫০ লাখ না দিলে এক কোটি! ফোনে হুমকি দিতেন সাব্বির ১৫ দিন পর জানা যাবে ইনানীর গ্যাসের গতিপ্রকৃতি, এখনও জ্বলছে আগুন সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী দীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরাম কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ‑৫ মাধ্যমিক‑উচ্চমাধ্যমিকে শ্রেণি পয়েন্ট গড় ৫, নাটকের ভিউ সর্বোচ্চ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী উৎসবমুখর পরিবেশে চকরিয়া ব্রাইট ফিউচার বৃত্তি পরীক্ষা সম্পন্ন চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’ মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট আজিমপুরে সরকারি ফ্ল্যাট উচ্ছেদ নোটিশ: ফাইনাল পরীক্ষার আগে শিক্ষার্থীদের গভীর দুশ্চিন্তা আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা
ad728

১৫ দিন পর জানা যাবে ইনানীর গ্যাসের গতিপ্রকৃতি, এখনও জ্বলছে আগুন

প্রিন্ট
১৫ দিন পর জানা যাবে ইনানীর গ্যাসের গতিপ্রকৃতি, এখনও জ্বলছে আগুন
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন পঞ্চম দিনেও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (৩১ অক্টোবর) পরিস্থিতি পর্যালোচনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উচ্চপর্যায়ের একটি দল। প্রাথমিকভাবে ওই এলাকায় অগভীর গ্যাসের মজুত থাকার সম্ভাবনা বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। তবে গ্যাসের প্রকৃতি, মজুতের পরিমাণ এবং বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত ১৫ দিন গ্যাসের প্রবাহ ও আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ সময়ে গ্যাসের প্রবাহ কমে এলে তা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যেতে পারে। অন্যথায় বিশেষজ্ঞদের পরামর্শে গ্যাস নির্গমন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জোর করে আগুন নেভানো বা গ্যাসের প্রবাহপথে বাধা সৃষ্টি করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

জননিরাপত্তার স্বার্থে আগুনের উৎসস্থলের চারপাশের ২০০ মিটার ব্যাসার্ধে ১৪৪ ধারা জারি করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই ও লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, বাপেক্স ও পেট্রোবাংলার বর্তমান কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, নির্গত গ্যাসটি থার্মোজেনিক বা বায়োজেনিক প্রকৃতির হতে পারে। আগুনের শিখার রং দেখে গ্যাসের সঙ্গে তরল তেল বা কনডেনসেট মিশ্রিত থাকার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, দেশে সাধারণত মাটির দেড় থেকে পাঁচ কিলোমিটার গভীরে গ্যাসের মজুত পাওয়া যায়। তবে ইনানীর ক্ষেত্রে অগভীর কোনো গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। প্রকৃত উৎস ও মজুত সম্পর্কে ধারণা পেতে আগামী ১৫ দিন আগুনের শিখার উচ্চতা ও গ্যাসের চাপ পর্যবেক্ষণ করা হবে।

এ সময়ে আগুনের তীব্রতা অপরিবর্তিত থাকলে বা বেড়ে গেলে সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে ‘রিলিফ কূপ’ খননের মাধ্যমে গ্যাস নির্গমন বন্ধের বিষয়টি বিবেচনা করা হবে। আর গ্যাসের প্রবাহ স্বাভাবিকভাবে কমে বা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে আশপাশের কয়েকটি স্তর থেকেও গ্যাস নির্গত হয়ে জ্বলতে দেখা যাচ্ছে বলে জানান পেট্রোবাংলার এই কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই অঞ্চলে ত্রিমাত্রিক (থ্রিডি) ভূকম্পন জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে বাপেক্সের। জরিপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত পাওয়া গেলে পূর্ণাঙ্গ কূপ খননের বিষয়টিও বিবেচনা করা হবে।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। নিজস্ব ব্যবস্থাপনাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইনানীতে নির্গত গ্যাসের প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিছু নমুনা সংগ্রহ করা গেলেও গ্যাসের প্রবাহ বিভিন্ন স্থান দিয়ে ছড়িয়ে পড়ায় পুরোপুরি নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। ফলে গ্যাসটি থার্মোজেনিক, বায়োজেনিক নাকি দুই ধরনের গ্যাসের মিশ্রণ, তা পরীক্ষার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গ্যাসের রাসায়নিক বৈশিষ্ট্য, মিথেনসহ বিভিন্ন হাইড্রোকার্বনের উপস্থিতি এবং সম্ভাব্য তরল হাইড্রোকার্বন বা কনডেনসেটের পরিমাণ নির্ধারণে পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন। একই সঙ্গে শিলা ও পানির নমুনা বিশ্লেষণের মাধ্যমেও ভূগর্ভস্থ স্তর সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। এসব পরীক্ষার ফল এবং পরবর্তী ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে গ্যাসের উৎস ও সম্ভাব্য মজুত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার জননিরাপত্তার স্বার্থে আগুনের উৎসস্থলের ২০০ মিটার ব্যাসার্ধে ১৪৪ ধারা জারি করেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সিদ্ধান্তের আলোকে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়।

ইনানীতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত পাওয়া গেলে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ভূগর্ভে গ্যাসের উপস্থিতি, মজুত শনাক্ত হওয়া এবং বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র আবিষ্কার এক বিষয় নয়। এ জন্য গ্যাসের প্রকৃতি, মজুতের পরিমাণ, উত্তোলন ব্যয় এবং অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই জরুরি।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর