সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
চকরিয়ায় সম্পন্ন হলো ইসলামিক এডুকেশন সোসাইটি জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা ওপারে আমার ঘর প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা সময়ের জোরে ছুটে চলা যাত্রী: বান্দরবানের রাতের গন্তব্য এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত: ধর্মীয় বিশ্বাসের সঠিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তার ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী তাহসিফের রহস্যময় মৃত্যু: তদন্তে নতুন মোড়, জিজ্ঞাসাবাদে দীপ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি: ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক ঐক্যের নতুন অধ্যায় লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি‑পুলিশের ওপর হামলা, ২৬ জনকে কারাগারে পাঠানোর আদালতীয় আদেশ নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা
ad728

অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা

প্রিন্ট
অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আরেকটি অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘৯ নভেম্বর সংসদ অধিবেশন বসার আগেই বিএনপিকে নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।’

আজ শনিবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো দলীয় বা ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামিনি। আমাদের দাবিগুলো জনগণের দাবি। জনগণের ভোগান্তির অবসান এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা মাঠে নেমেছি। মহান আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে আগের লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, সাত দফা দাবির মূল বিষয় একটি গণভোটের রায় বাস্তবায়ন। এই রায় বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি ছয় দফার জন্ম হয়েছে। গণভোটের রায় বাস্তবায়িত হলে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ ও মাদক সম্রাটরা মাথাচাড়া দিয়ে উঠতে পারত না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বিএনপি জাতিকে হতাশ করেছে। জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। কথা দিয়ে কথা রাখেনি। জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে। জাতির আকাঙ্ক্ষা ও গণরায়কে উপহাস করেছে। বিএনপিকে ভালো পথে ফিরে এসে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। তা না হলে দলটিকে উচ্চমূল্য দিতে হবে। বিএনপি অতীতের স্বৈরাচারী শাসন ও নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এই সফরে কী উদ্দেশ্যে যাওয়া হয়েছিল এবং কী অর্জন হয়েছে, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে।

বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, তা জনগণ জানতে চায় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, এখন তাদের পরিণতি ভোগ করতে হচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। সরকারকে অবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে সুস্থ ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘৯ নভেম্বর সংসদ বসার আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে ঘোষণা দিন যে আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন করব। এই ঘোষণা দিলে বিরোধী দলের আপাতত আর কোনো কর্মসূচি নেওয়ার প্রয়োজন হবে না।’

গণভোটে ৭০ শতাংশ মানুষের ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের এই দাবি ও ভোটের রায়কে অপমানিত হতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

যুবসমাজকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, তরুণদের আকাঙ্ক্ষা পদদলিত করা হচ্ছে। রাজপথের লড়াইয়ের মাধ্যমে তারা জাতিকে সাময়িক মুক্তি এনে দিয়েছে। সেই মুক্তিকে দীর্ঘস্থায়ী করতে আবারও লড়াই করতে হবে।

প্রসঙ্গত, এ সময় এনসিপির কোনো নেতাকে দেখতে পাওয়া যায়নি।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর