কক্সবাজারের মহেশখালী উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার সময় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল, সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ব্যক্তিগত সহকারী তারেক রহমান জুয়েল, হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম সিকদার। কোস্টগার্ডের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মহেশখালী আইনশৃংখলা উন্নয়নে মাদক পাচার রোধ, সোনাদিয়া অবৈধ কটেজ জোন বন্ধ, বালি উত্তোলন সহ সন্ত্রাসী বিরুদ্ধী অভিযান চালানোর বিষয়ে আলোচনা করেন।
এসময় অপরাধ দমনের পাশাপাশি তথ্যবহুল সংবাদ প্রকাশের জন্য মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান।