সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও গুলশানে কিংফিশার রেস্তোরাঁতে গোপন গুদাম ফাঁস, বিপুল মদ‑বিয়ার জব্দ বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর ফটিকছড়ির চা-বাগানে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ: প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কক্সবাজারে পর্যটক নিহত হওয়ার ঘটনায় জামিনযোগ্য মামলা, ওসিকে আদালতে তলব রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী ১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ ঘোষণা করল স্কয়ার ফার্মা গৃহ থেকে অপহরণ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ জেন–জিরা কেন বিদ্রোহে ফেটে পড়ছে ‘গজনি’ থেকে আলোচনায়, আমিরের নায়িকা এখন কোথায় ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি
ad728

ঈদগাঁওতে পুলিশের অভিযান: মাদক সেবনের প্রস্তুতিকালে ১২ জন আটক

প্রিন্ট
ঈদগাঁওতে পুলিশের অভিযান: মাদক সেবনের প্রস্তুতিকালে ১২ জন আটক
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


মোঃ বজলুর রহমান স্টাফ রিপোর্টার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতি ও মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একটি ভাঙা ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই (নিঃ) মো. আজিমুল হক পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার ৩ ও ৪ নম্বর কক্ষ থেকে চক্রাকারে বসে মাদক সেবনরত অবস্থায় আরও নয়জনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) ও মো. করিম (২৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি ভাঙা ছুরি, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ (এর মধ্যে একটি বোতলের সঙ্গে লাগানো অবস্থায়), ১টি চেকের গামছা এবং ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করে জব্দ করা হয়েছে।
ঈদগাঁও থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদগাঁওকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর