২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনুস খালী নাছির উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরুল ইসলাম নিজাত। সম্প্রতি প্রকাশিত ফলাফলে সে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫.০০ (এ+) পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে ইউনুস খালীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফখরুল ইসলাম ও নিগার সুলতানা মনিরার জৈষ্ঠ্য সন্তান।
দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একনিষ্ঠ অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার ফল হিসেবে নিজাত তার শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি সফলভাবে অতিক্রম করল। তার এই ধারাবাহিক অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
সন্তানের এই সাফল্যে পরম করুণাময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তার পরিবার। এক প্রতিক্রিয়ায় তারা জানান, নিজাতের এই অর্জন পুরো পরিবারকে আনন্দিত ও গর্বিত করেছে। তারা তার উভয় জাহানের কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একই সাথে নিজাত যেন ভবিষ্যতে একজন সৎ, মেধাভিত্তিক ও মানবিক গুণাবলীসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
নিজাতের ভবিষ্যৎ শিক্ষাজীবন যেন আরও উজ্জ্বল হয় এবং সে তার স্বপ্নের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে, সেজন্য স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নিরন্তন শুভকামনা জানিয়েছেন।