সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বার্সেলোনা থেকে লন্ডন: ‘লা রেইনা’র অমর যাত্রা ও ফুটবল বিশ্বের নতুন অধ্যায় ইসরায়েল নির্বাচন ২০২৬: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বই নিষিদ্ধকরণে নতুন রেকর্ড: এক বছরে প্রায় ১২ হাজার গ্রন্থ বাতিল ৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর ফটিকছড়ির চা-বাগানে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ: প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কক্সবাজারে পর্যটক নিহত হওয়ার ঘটনায় জামিনযোগ্য মামলা, ওসিকে আদালতে তলব রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার
ad728

দারিদ্র্য হার মানল ফারজানার মেধার কাছে

প্রিন্ট
দারিদ্র্য হার মানল ফারজানার মেধার কাছে
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
ঘরে অভাব, বাবা কৃষক। সংসারের নিত্যদিনের খরচ মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে সন্তানের পড়াশোনার খরচ জোগানো ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। নামিদামি কোচিং দূরের কথা, নিয়মিত প্রাইভেট পড়ার সামর্থ্যও ছিল না। কিন্তু অভাবের কাছে হার মানেনি সীতাকুণ্ডের মেধাবী শিক্ষার্থী পারজানা আক্তার।
নিজের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় ও শিক্ষকদের সহযোগিতায় এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫। কৃষক বাবার ঘর থেকে উঠে আসা পারজানার চোখে এখন আরো বড় স্বপ্ন—ভবিষ্যতে এমবিবিএস ডাক্তার হয়ে অসহায় ও অবহেলিত মানুষের সেবা করা।

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারজানার ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল গভীর মনোযোগ। অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে নিজের মেধার পরিচয় দেয় সে। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিল সক্রিয়। তবে তার পথটা ছিল অন্য অনেক মেধাবী শিক্ষার্থীর চেয়ে কঠিন। দরিদ্র কৃষক বাবা নুরুল ইসলামের সীমিত আয়ে সংসার চালানোই ছিল কষ্টকর। তার ওপর মেয়ের পড়াশোনার খরচ।

বই-খাতা, স্কুলের বেতনসহ প্রয়োজনীয় ব্যয় জোগাতে অনেক সময়ই হিমশিম খেতে হয়েছে পরিবারকে। নবম শ্রেণিতে উঠে বিজ্ঞান বিভাগে পড়ার সিদ্ধান্তও ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। বিজ্ঞান বিভাগের কঠিন বিষয়গুলো নিয়ে শুরুতে কিছুটা ভীতি থাকলেও বড় ভাইয়ের উৎসাহে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পারজানা। একটি গণমাধ্যমে স্বল্প বেতনে চাকরি করা বড় ভাই নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সাহস জুগিয়েছেন। অর্থের অভাবে কোচিং বা প্রাইভেট শিক্ষকের সুবিধা না থাকলেও পারজানা থেমে থাকেনি। বাড়িতে নিয়মিত পড়াশোনা করেছে। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে গিয়ে জেনে নিয়েছে। নিজের চেষ্টা ও শিক্ষকদের সহযোগিতাকেই সে বেছে নিয়েছিল সাফল্যের পথ হিসেবে।

বিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানি বলেন, পারজানা অত্যন্ত দায়িত্বশীল ও নিয়মিত শিক্ষার্থী ছিল। পড়াশোনার প্রতি তার আন্তরিকতা, শৃঙ্খলা ও ভালো আচরণের কারণে শিক্ষক-সহপাঠীদের কাছেও সে ছিল প্রিয়। তার ফলাফলে শিক্ষকেরা আনন্দিত ও গর্বিত।

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম বলেন, ক্লাসে মনোযোগী হয়ে শিক্ষকদের পরামর্শ মেনে চললে ভালো ফলাফল করা সম্ভব—পারজানা তার উৎকৃষ্ট উদাহরণ। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। ফল প্রকাশের দিনও কাঙ্ক্ষিত ফল নিয়ে কিছুটা শঙ্কায় ছিল পারজানা। ফলাফল হাতে পাওয়ার পর গোল্ডেন জিপিএ-৫ দেখে মুহূর্তের জন্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সে। আনন্দে চোখ ছলছল করে ওঠে তার। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা বাবা-মাও। তাদের কাছে মেয়ের ফলাফল শুধু একটি ভালো ফল নয়, দীর্ঘদিনের অভাব-অনটন ও সংগ্রামের মধ্যে পাওয়া এক বিরাট অর্জন।

পারজানার বাবা নুরুল ইসলাম ও মা খতিজা বেগম জানান, মেয়ের স্বপ্ন ভবিষ্যতে এমবিবিএস ডাক্তার হওয়া। চিকিৎসাসেবার বাইরে থাকা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায় সে। বাবা-মায়ের ত্যাগকে সার্থক করাও তার বড় প্রত্যাশা। পারজানার এই সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা যেমন আনন্দিত, তেমনি গর্বিত এলাকাবাসীও।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর