সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও গুলশানে কিংফিশার রেস্তোরাঁতে গোপন গুদাম ফাঁস, বিপুল মদ‑বিয়ার জব্দ বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর ফটিকছড়ির চা-বাগানে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ: প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কক্সবাজারে পর্যটক নিহত হওয়ার ঘটনায় জামিনযোগ্য মামলা, ওসিকে আদালতে তলব রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী ১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ ঘোষণা করল স্কয়ার ফার্মা গৃহ থেকে অপহরণ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ad728

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান শুরু ১২ সেপ্টেম্বর

প্রিন্ট
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন উপলক্ষে জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, প্রতিবছর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এডিস মশার লার্ভা বেশি উৎপন্ন হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই চিকিৎসার পাশাপাশি এবার সরকার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, গত পরশুদিনের সভায় পাওয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে বা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

মীর শাহে আলম বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আলাদাভাবে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালেও চিকিৎসাব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে সরকারের মূল লক্ষ্য হচ্ছে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার ঠেকানো।

তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এবং এডিস মশার লার্ভা উৎপাদনের সুযোগ বন্ধ করা গেলে ডেঙ্গু রোগীর সংখ্যাও স্বাভাবিকভাবে কমে আসবে। বিষয়টিকে সামনে রেখেই তিন মাসব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এডিস মশার লার্ভা উৎপন্ন হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউট, বিএনসিসি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্বেচ্ছাসেবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট, রোভার, বিডি ক্লিন ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেবেন। একই সময়ে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলায় কর্মসূচি শুরু হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন।

তিনি আরো বলেন, ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য শোনার পর দেশের জেলা ও উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবেন। ঢাকায় স্বেচ্ছাসেবীদের বিভিন্ন ওয়ার্ড নির্দিষ্ট করে দেওয়া হবে এবং তারা দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কর্মসূচিতে যুক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদ্রাসা তাদের নির্ধারিত এলাকায় প্রতি শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে স্থান নির্ধারণ করবে। এসব স্থানের মধ্যে নর্দমা, পুকুরের কচুরিপানা, খাল, খেলার মাঠ কিংবা মানুষের চলাচলের স্থান থাকতে পারে।

কর্মসূচির প্রচার বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মহানগরের সিটি করপোরেশনের ইলেকট্রনিক বিলবোর্ডে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধসংক্রান্ত ভিডিও প্রচার শুরু হয়েছে। এসব ভিডিও প্রতি ঘণ্টায় একাধিকবার প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর