১২ রবিউল আউয়াল পবিত্র সীরাতুন্নবী স. উপলক্ষে না'তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার লালদীঘি পাড়ে অনুষ্ঠিত না'তে রাসূল সন্ধ্যায় সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। শিল্পী জাবিরুল গণির সঞ্চালনায় অনুষ্ঠিত না'তে রাসূল সন্ধ্যা উদ্বোধন করেন জেলা উপদেষ্টা জাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার শহর উপদেষ্টা রিয়াজ মুহাম্মদ শাকিল। না'তে রাসূল সন্ধ্যায় দেশীয় সাংস্কৃতিক সংসদ শহর সংগীত টিম, রামু উপজেলা সংগীত টিম এবং অনির্বাণ শিল্পী গোষ্ঠী না'তে রাসূল ও কাওয়ালী পরিবেশন করেন। বৃন্দ তেলাওয়াত করেন তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসা টিম। কবিতা আবৃত্তি করেন মাহমুদ আহমাদি নেজাদ। না'তে রাসূল সন্ধ্যা উপলক্ষে লালদীঘি পাড় বিভিন্ন রংবেরঙের আলোক সজ্জায় সজ্জিত করা হয়। বুক স্টল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন শিল্পী ইকবাল হাসান ও জয়নাল আবেদীন।
মিডিয়া
কক্সবাজারে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য না'তে রাসূল (সা.) সন্ধ্যা অনুষ্ঠিত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00
00:00
অডিও প্রস্তুত।
অটো ফটো কার্ড
একটি পেশাদার standard social-news card।
ফটো কার্ড এখনো তৈরি হয়নি
দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।