সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
অটোরিকশা সংখ্যা ও মান নিয়ন্ত্রণে জরুরি বাস্তবায়ন: রাজনৈতিক প্রভাবমুক্তি অপরিহার্য নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বানে ইসরায়েলে ‘ইহুদি-আরব’ জোটের সমর্থনে হাজার হাজার মানুষের সমাবেশ পেকুয়ায় ইউপি নির্বাচন: পাঁচ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত জাতি গড়তেই আমাদের এই আন্দোলন: বিরোধীদলীয় নেতা শুধু সরকার পরিবর্তনে কিংবা গণ-অভ্যুত্থানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না মসজিদ আল-হারামে ‘কুরআন তিলাওয়াত বিষয়ক প্রথম বৈজ্ঞানিক কোর্স’: শায়খ বারহাজির বিশেষ পাঠদান ফ্রান্সে বিক্ষোভে সংঘর্ষ, ৫০০+ গ্রেপ্তার পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের সিটে ছিলেন সন্তান মাস্টহেড পিআরে নতুন চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার হিসেবে যোগদান করলেন আশিক ইকবাল ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল বাইন্যান্সে ক্রিপ্টো চুরি: বৈদেশিক মুদ্রা জোগাতে উত্তর কোরিয়ার হ্যাকারদের নতুন কৌশল ৫০ লাখ না দিলে এক কোটি! ফোনে হুমকি দিতেন সাব্বির ১৫ দিন পর জানা যাবে ইনানীর গ্যাসের গতিপ্রকৃতি, এখনও জ্বলছে আগুন সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী দীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরাম কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু
ad728

পেকুয়ায় ইউপি নির্বাচন: পাঁচ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা

প্রিন্ট
পেকুয়ায় ইউপি নির্বাচন: পাঁচ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। বাকি দুই ইউনিয়নে শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে উপজেলা জামায়াত।

দলীয় সূত্রে জানা গেছে, বারবাকিয়া ইউনিয়নে এ এইচ এম বদিউল আলম, রাজাখালীতে মাওলানা মোশাররফ হোসাইন, মগনামায় শহীদুল মোস্তফা চৌধুরী, টৈটংয়ে মাওলানা হাসান শরীফ এবং শিলখালী ইউনিয়নে মোহাম্মদ ইলিয়াছকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

প্রার্থী চূড়ান্ত করার মধ্য দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদারের উদ্যোগ নিয়েছে দলটি। এদিকে জামায়াতের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে প্রাথমিকভাবে পাঁচটিতে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি দুই ইউনিয়নেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে।

এদিকে রাজাখালী ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হওয়াকে কেন্দ্র করে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ওই ইউনিয়নে দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট হুমায়ুন কবির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পাশাপাশি জামায়াতের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া হুমায়ুন কবিরের এ ঘোষণাকে কেন্দ্র করে রাজাখালীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর