আজ শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া এলাকা সোনাপাতিল বিলে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল (২২), শাজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮), ইবাদুল এর ছেলে ইমন (১৪) এবং গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামে ছেলে শাওন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে কয়েকজন যুবক ও তরুণ মাছ ধরতে যায়। বৃষ্টি শুরু হলে তারা বিল পাড়ে পলিথিনের ছাউনি দেওয়া একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সেখানে আশ্রয় নেওয়া ৬ জনের মৃত্যু হয়। আহত ২ জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।