সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
বিদায় জান্থি: গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরের নিকটবর্তী জনবসতিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের পলায়ন চড়সুদের ঋণ ও জমি বিক্রির টাকায় চিকিৎসা: এক পরিবারের কষ্টের গল্প দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু অর্থায়ন: প্রয়োজনের তুলনায় সামান্য, জাতীয় স্বার্থে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ রামলীলা ময়দানের সমাবেশে সিজেপির সমর্থন: নির্বাচনী লড়াইয়ে বিরোধীদের পাশে থাকার ঘোষণা সিইসি নিশ্চিত করেছেন: ঠাকুরগাঁও‑১ উপনির্বাচনকে কোনোভাবে ছোট করা হবে না শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু আশকোনায় বিমান টিকিট সেবা সপ্তাহে পাঁচ দিনে সীমাবদ্ধ, যাত্রীদের জন্য নতুন সময়সূচি আরব দলগুলোর রেকর্ড আসন জয়, তবে নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সম্ভাবনা জোরালো রাশিয়া-ইউক্রেন সংঘাতে খারকিভে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা ইসরায়েল নির্বাচনে ৮৯.৮% ভোট গণনা: নেতানিয়াহুর জোট ৫৩ আসন, আইজেনকোটের জোট ৪৮ আসন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মালিকানা নিয়ে আলভারেজ ও পাঁজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে সমাজের মানসিকতা বদলে যাচ্ছে: পঞ্চাশোর্ধ্ব নারী দাঁড়িয়ে, বসে আছেন তরুণ পুরুষেরা মস্কোতে আফ্রিকান নেতাদের সমাবেশ, রাশিয়ার নিরাপত্তা ও বাণিজ্য কৌশল কী? পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মিরপুর টেস্টের প্রথম দিন: মুশফিকের আঘাত ও সাদমানের ঐতিহাসিক ৯৯ রানের নজির ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে এভাবে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির হতেই থাকবে - মুহাম্মদ শাহজাহান
ad728

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে 'মহানগর এক্সপ্রেস'

প্রিন্ট
২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে 'মহানগর এক্সপ্রেস'
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে 'মহানগর এক্সপ্রেস'। এর ফলে প্রথমবারের মতো কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা।
ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এটি কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে বিভিন্ন জেলার স্টেশনে থামবে।
নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর মতো স্টেশনের যাত্রী, যারা এতদিন কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে উঠতে পারতেন না, তারা এখন কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীতে এসে থামবে।
ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর