সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
পিরোজপুরে মানিক পশারীর মৃত্যুর তদন্তে মন্ত্রণালয় কমিটি গঠন বিদায় জান্থি: গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরের নিকটবর্তী জনবসতিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের পলায়ন চড়সুদের ঋণ ও জমি বিক্রির টাকায় চিকিৎসা: এক পরিবারের কষ্টের গল্প দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু অর্থায়ন: প্রয়োজনের তুলনায় সামান্য, জাতীয় স্বার্থে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ রামলীলা ময়দানের সমাবেশে সিজেপির সমর্থন: নির্বাচনী লড়াইয়ে বিরোধীদের পাশে থাকার ঘোষণা সিইসি নিশ্চিত করেছেন: ঠাকুরগাঁও‑১ উপনির্বাচনকে কোনোভাবে ছোট করা হবে না শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু আশকোনায় বিমান টিকিট সেবা সপ্তাহে পাঁচ দিনে সীমাবদ্ধ, যাত্রীদের জন্য নতুন সময়সূচি আরব দলগুলোর রেকর্ড আসন জয়, তবে নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সম্ভাবনা জোরালো রাশিয়া-ইউক্রেন সংঘাতে খারকিভে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা ইসরায়েল নির্বাচনে ৮৯.৮% ভোট গণনা: নেতানিয়াহুর জোট ৫৩ আসন, আইজেনকোটের জোট ৪৮ আসন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মালিকানা নিয়ে আলভারেজ ও পাঁজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে সমাজের মানসিকতা বদলে যাচ্ছে: পঞ্চাশোর্ধ্ব নারী দাঁড়িয়ে, বসে আছেন তরুণ পুরুষেরা মস্কোতে আফ্রিকান নেতাদের সমাবেশ, রাশিয়ার নিরাপত্তা ও বাণিজ্য কৌশল কী? পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মিরপুর টেস্টের প্রথম দিন: মুশফিকের আঘাত ও সাদমানের ঐতিহাসিক ৯৯ রানের নজির
ad728

দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিন্ট
দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ দুপুরে রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে আয়োজিত ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ ২০০৬-এর ৬ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে দীর্ঘদিনের বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের পুনর্বাসনের পটভূমি তুলে ধরে বলেন, বিগত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং স্বৈরাচারী ও একদলীয় শাসন ব্যবস্থার কারণে বহুলোক অন্যায়ভাবে চাকরি ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করে তাঁদের চাকরিতে পুনর্বহাল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বঞ্চনার দীর্ঘ ইতিহাস মুছে দিয়ে এই কর্মকর্তাদের মর্যাদার সঙ্গে পেশাগত জীবনে ফিরিয়ে আনা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, "জনগণ দিনশেষে পুলিশের কাছেই ন্যায়বিচারের প্রত্যাশা করে। পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ওপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে।" দেশ ও জনগণের সেবা এবং শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পবিত্রতার সাথে পালনের জন্য তিনি উপস্থিত কর্মকর্তাদের আহ্বান জানান।

প্রযুক্তিভিত্তিক অপরাধ ও সাইবার ক্রাইম দমনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও কৌশল বদলেছে। সেজন্য সরকার ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করছে। তিনি জানান, পুলিশের অভ্যন্তরীণ দক্ষতা বাড়াতে 'ট্রেনিং অব দ্য ট্রেইনার্স' (ToT) কর্মসূচির আওতায় কর্মকর্তাদের চীনসহ বিশ্বের উন্নত দেশসমূহে বিশেষায়িত প্রশিক্ষণে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও লজিস্টিক সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অর্থ বরাদ্দ পেন্ডিং থাকবে না বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মোঃ মাইনুল হাসান, এনডিসি। 

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, একাডেমির প্রশিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত আট মাসের মেয়াদে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা কাস্টোডিয়াল ডেথের ঘটনা ঘটেনি। এটি স্পষ্ট করে যে দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে জনকল্যাণ সাধনে সরকারকে আরও অনেক দূর যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই পুলিশ সফলভাবে অপরাধীদের শনাক্তকরণ, গ্রেফতার, যথাযথ তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে সক্ষম হচ্ছে।

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান যে, ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। নির্বাচন চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী তখন পর্যন্ত (দুপুর) প্রায় ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। তিনি আরও জানান, সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ রয়েছে যাতে ভোটাররা স্বাধীনভাবে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নাটোরের সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে আনীত অভিযোগ ও গ্রেফতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আইনের দৃষ্টিতে সবাই সমান। সন্তান যদি সংসদ সদস্যেরও হয় এবং তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে, তবে তাকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে আনা হয়েছে।" এতে আবারও প্রমাণিত হয় যে বর্তমান সরকার প্রভাব-প্রতিপত্তি বা পরিচয় বিবেচনা না করে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালনা করছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর