সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও গুলশানে কিংফিশার রেস্তোরাঁতে গোপন গুদাম ফাঁস, বিপুল মদ‑বিয়ার জব্দ বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর ফটিকছড়ির চা-বাগানে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ: প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কক্সবাজারে পর্যটক নিহত হওয়ার ঘটনায় জামিনযোগ্য মামলা, ওসিকে আদালতে তলব রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী ১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ ঘোষণা করল স্কয়ার ফার্মা গৃহ থেকে অপহরণ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ad728

কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিন্ট
কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি AI নির্মিত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
কক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এই প্রস্তাব বলে মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গতকাল রোববার এ বিষয়ে একটি আধা-সরকারি পত্র দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পত্রে বলা হয়, শূন্য থেকে পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামোর প্রয়োজন হবে। এ বাস্তবতায় কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) বিদ্যমান অবকাঠামো, পরীক্ষাগার, গবেষণাসুবিধা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলভিত্তিক গবেষণা কাঠামো ব্যবহার করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত শুরু করা যেতে পারে।

পত্রে আরও উল্লেখ করা হয়, জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বোরি ইতিমধ্যে কক্সবাজারে প্রতিষ্ঠিত হয়েছে। বোরির বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা সম্ভব হবে।

দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা যাবে বলেও পত্রে বলা হয়।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটিসংক্রান্ত বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম চালুর কথা বলা হয়েছে।

উদ্যোগটি বাস্তবায়িত হলে ব্লু ইকোনমিসংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

কক্সবাজারে বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ভিত্তিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সদয় সম্মতি কামনা করেছেন সালাহউদ্দিন আহমদ।

গত ১৩ জুন কক্সবাজার সফরে এসে সুধী সমাবেশে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। বিএনপি সরকার গঠনের পর কক্সবাজার সফরকালে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ওপর জোর দেওয়ার কথাও জানান তিনি।



অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর