সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও গুলশানে কিংফিশার রেস্তোরাঁতে গোপন গুদাম ফাঁস, বিপুল মদ‑বিয়ার জব্দ বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর ফটিকছড়ির চা-বাগানে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ: প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কক্সবাজারে পর্যটক নিহত হওয়ার ঘটনায় জামিনযোগ্য মামলা, ওসিকে আদালতে তলব রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী
ad728

৪র্থবারের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

প্রিন্ট
৪র্থবারের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা প্রায় শেষের দিকে। সর্বশেষ ফল অনুযায়ী, অল্প ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে হেরেছেন।
বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ছয়টার দিকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।

আলজাজিরা জানায়, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কম থাকায় উভয় শিবিরেই উৎকণ্ঠা দেখা দিয়েছিল। চূড়ান্ত ফলের জন্য দুই পক্ষকেই অপেক্ষা করতে হয়েছে।

ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। আগের নির্বাচনে তাকে হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থি নেতা লুলা দা সিলভা। অবশ্য কট্টর ফিলিস্তিনপন্থি হিসেবেও বিশ্ব রাজনীতিতে সুপরিচিত তিনি।

জাইর বলসোনারোর বিরুদ্ধে সামরিক বাহিনীকে ব্যবহার করে অভ্যুত্থানের চেষ্টা এবং লুলার কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করার অভিযোগ ওঠে। পরে বিভিন্ন আইনি জটিলতার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তার পরিবর্তে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। তবে তিনিও পরাজিত হয়েছেন।
গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ফ্লাভিও বলসোনারো। দ্বিতীয় অবস্থানে ছিলেন লুলা। তবে দ্বিতীয় দফার ভোটে ফ্লাভিওকে হারিয়ে দিয়েছেন লুলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালের পর এবারই প্রথম ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফায় পরাজিত হলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে লুলার আগের মেয়াদেই ব্রাজিল প্রথম লাতিন আমেরিকার দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ক্ষমতায় আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গাজায় গণহত্যা চালানোর জন্য সরাসরি দায়ী করে আসছেন লুলা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণেও তিনি মন্তব্য করেন যে, গাজার এই সহিংসতা ও ট্রমা ফিলিস্তিনিদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হবে। লুলা ইসরায়েলের সামরিক অভিযানকে হিটলারের ইহুদি নিধনের (হলোকোস্ট) সঙ্গে তুলনা করেছেন। এতে করে ইসরায়েল তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে। জবাবে তেল আবিব থেকে ব্রাজিলের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নেন লুলা।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর