সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
৯/১১ টেনে মিশিগানে এল-সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের উসকানি প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ: জাতির ঐতিহ্যবাহী মূল্যবোধ পুনর্গঠনে নতুন দৃষ্টিভঙ্গি ট্রাম্পের 'কারচুপি'র দাবি সত্ত্বেও ব্রাজিলের নির্বাচন মেনে নিল বলসোনারোর দল চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫ প্রাইভেসি রক্ষায় নীরবতার আড়ালে দুর্লভ রোগীদের অস্তিত্বহীনকরণ: স্বাস্থ্যসেবায় নতুন সংকট রাতের প্যাঁচা থেকে সকালের পাখি: জৈবঘড়ি ঠিক রাখার কার্যকরী পদ্ধতি নেতানিয়াহুর ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলের নির্বাচনী দিন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি গঠন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর ফটিকছড়ির চা-বাগানে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ: প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কক্সবাজারে পর্যটক নিহত হওয়ার ঘটনায় জামিনযোগ্য মামলা, ওসিকে আদালতে তলব রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী ১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ ঘোষণা করল স্কয়ার ফার্মা গৃহ থেকে অপহরণ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
ad728

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

প্রিন্ট
লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
সুস্পষ্ট লঘুচাপটি আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এতে সাগর উত্তাল থাকায় আজ সোমবার দুপুরে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, লঘুচাপের প্রভাবে বৃষ্টির প্রবণতা কমে হঠাৎ তাপমাত্রা বেড়ে দেশজুড়ে তীব্র ভ্যাপসা গরম দেখা দিয়েছে।

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমায় আজ সোমবার সারাদেশের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি। বেশ কয়েকটি জেলার ওপরও আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের বেলায় রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।


তিনি আরও জানান, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমায় এবং আর্দ্রতা বেড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আগামীকাল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, সাগরে এ ধরনের কোনো সিস্টেম তৈরি হলে সাধারণত প্রথম ২-৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বেড়ে যায় এবং পরে সিস্টেমটি গভীর হলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ে।

আজ সোমবার দুপুরে সংস্থাটির পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রবাসীনেটওয়ার্কে যোগদিন

এতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে আগামী মঙ্গলবার রাত একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত নেই বলে জানান সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।

এর আগে থাইল্যান্ড ও আশপাশের স্থলভাগে অবস্থান করা ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে সরে উত্তর আন্দামান সাগরে আঁচড়ে পড়ে শনিবার রাতে লঘুচাপ সৃষ্টি হয়; পরে গতকাল রোববার তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতিবেশী ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যেও বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপ আকারে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের দিকে যেতে পারে। তবে এটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে এবং ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত গাণিতিক মডেল অনুযায়ী এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা কম। তবে যেহেতু বিষয়টি প্রাকৃতিক, তাই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে এবং গতিবিধি দেখে গতিপথ সম্পর্কে বলা যাবে। এ ধরনের পরিস্থিতিতে ভারত বেশ সতর্ক অবস্থানে থাকে।

এদিকে, সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে ভ্যাপসা গরম দেখা দিয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি বাড়তে পারে।

সাম্প্রতিক তথ্যে জানা যায়, বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগরে ২৫-২৭ সেপ্টেম্বরের মধ্যে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ সময় সমুদ্র উত্তাল থাকবে এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বর্তমানে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, যা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল হলেও মাঝারি থেকে উচ্চমাত্রার ভার্টিক্যাল উইন্ড শিয়ারের কারণে সিস্টেমটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। তাদের মূল্যায়নে, সর্বোচ্চ এটি মৌসুমি নিম্নচাপ হিসেবেই সীমাবদ্ধ থাকতে পারে। প্রবাসীনেটওয়ার্কে যোগদিন

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের সেপ্টেম্বর-নভেম্বর মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছিল, এই সময়ে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিন থেকে পাঁচ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। এই সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম এবং তাপমাত্রা বেশি থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছিল। বিদায়ী আগস্টে বঙ্গোপসাগরে ইতিমধ্যে চারটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড হয়—সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয় নোয়াখালীর হাতিয়ায়। এমন প্রেক্ষাপটে বর্তমান লঘুচাপটিও একই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে এখনই আতঙ্কিত না হয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সতর্কবার্তা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর