cox24newsbd.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
ছবি: ফাইল ছবি
আন্তজাতিক

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

কক্স২৪ নিউজ ডেস্ক।


সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত চারজন হলেন করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম।

তাদের সবার বাড়ি সিলেট বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুটিতে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী গাড়িটি আল-খোমরা নামক এলাকায় পৌঁছালে এর টায়ার ফেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ির চালকসহ ৪ জন প্রবাসী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত চারজনেরই বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেদ্দা বাংলাদেশ কনসুলেট দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কনসুলেটের পক্ষ থেকে সব ধরনের আইনি সহযোগিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর খন্দকার সেরাজুস সালেকিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com