cox24newsbd.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সফর অবস্থায় ট্রেনে,বাসে কিংবা লঞ্চে ফরজ নামাজ আদায়ের নিয়ম কি?
ছবি: ছবি কক্স২৪ নিউজ গ্রাফিক্স ডিজাইন।
ইসলামিক

সফর অবস্থায় ট্রেনে,বাসে কিংবা লঞ্চে ফরজ নামাজ আদায়ের নিয়ম কি?

কক্স২৪ নিউজ ডেস্ক।
 সফর অবস্থায় যদি দাঁড়িয়ে ক্বিবলার দিকে মুখ করে নিয়ম মোতাবেক রুকু সিজদাহসহ নামাজ পড়া সম্ভব না হয়, তাহলে সে নামাজ ক্রটিপূর্ণ অবস্থায় পড়ে নিবে, কিন্তু পরে তা অবশ্যই দোহরানো জরুরি। 
গাড়ীতে বা লঞ্চে কিংবা বাসে নামাজ আদায়ের নিয়ম এই যে প্রথমে দাঁড়িয়ে তাহরীমা বাঁধার পর পড়ে যাওয়ার আশংকা হলে টেক লাগিয়ে বা কোন কিছু ধরে দাঁড়াবে। তবে মনে রাখতে হবে যে গাড়ি, লঞ্চ, বাস কিবলা থেকে ঘুরতে থাকলে, মুছল্লীও ঘুরবে এবং সর্বদা কিবলামুখী হয়ে থাকবে।
 
সিজদার সময় সিটে পা ঝুলিয়ে বসে সামনের সিটে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় সিজদা করবে। আর খালী জায়গা পেলে লঞ্চ বাস বা ট্রেনের ফ্লোরে সিজদাহ করবে।
আর যদি সিজদা করার মত কোন খালী জায়গা না থাকলে, তাহলে ইশারায় রুকু সিজদাহ করে নামাজ আদায় করে নিবে, তবে এক্ষেত্রে গন্তব্যস্থলে পৌঁছে নামাজ দোহরিয়ে পড়তে হবে। এমনিভাবে যানবাহনে যদি কেউ বসে নামায পড়ে কিংবা কিবলা থেকে চেহারা ঘুরিয়ে যায় তাহলেও নামাজ দোহরিয়ে পড়তে হবে।

তথ্য সূত্র: আহসানুল ফাতওয়া ৪/৮৮ 
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com