cox24newsbd.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইতালি প্রবাসী মীর ফায়সালের উদ্যোগে ‘মীর ইনসাফ ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন
ছবি: ছবি: মোঃ বজলুর রহমান, স্টাফ রিপোর্টার।
সারাদেশ

ইতালি প্রবাসী মীর ফায়সালের উদ্যোগে ‘মীর ইনসাফ ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

কক্স২৪ নিউজ ডেস্ক।




কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ ইউনিয়নের কলেজ গেইট এলাকার কৃতি সন্তান ও ইতালি প্রবাসী মীর ফায়সালের স্ব-উদ্যোগে মানবিক সংগঠন ‘মীর ইনসাফ ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

‘মানবতার সেবা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা ছড়িয়ে দেওয়া’—এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শহীদ। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ‘মীর ইনসাফ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও ইতালি প্রবাসী মীর ফায়সাল। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হবে এ ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনের মধ্য দিয়েই ‘মীর ইনসাফ ফাউন্ডেশন’ প্রথম আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে তাদের মানবিক কার্যক্রম শুরু করে। ভবিষ্যতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও ব্যাপক পরিসরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছলিম উল্লাহ জিহাদী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৈয়ব উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আলিম, শাহেদ মোস্তফা, জয়নাল আবেদীন, মোঃ আব্দুল্লাহ, রেজাউল করিম, হারুন ছিদ্দিক হাম্মাদ, জাহেদুল ইসলাম রাফি, নেজাম উদ্দীন, মোহাম্মদ রিফাত, ইউছুপ বিন ফরিদ ও আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘মীর ইনসাফ ফাউন্ডেশন’ মানুষের কল্যাণে কাজ করে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com