cox24newsbd.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ‘সূরা ফাতেহা মিশন’-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
ছবি: ছবি সংগৃহীত
ইসলামিক

কক্সবাজারে আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ‘সূরা ফাতেহা মিশন’-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

কক্স২৪ নিউজ ডেস্ক।
গোল্ডেন জেনারেশন অব বাংলাদেশ (GGB) ও MRS Ideal Foundation-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত চতুর্থ দেশব্যাপী ‘সূরা ফাতেহা মিশন-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজারস্থ আইডিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাইতুস সালাত জামে মসজিদের খতিব জনাব আলী হাসান ওসামা।
অনুষ্ঠানে দেশব্যাপী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধভাবে কোরআন শিক্ষা, বিশেষ করে সূরা ফাতিহার সঠিক তিলাওয়াত, অর্থ ও অনুধাবন ছড়িয়ে দেওয়া।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com