cox24newsbd.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ সেপ্টেম্বর সীরাতুন্নবী (সা.) মাহফিল
ছবি: ছবি সংগৃহীত
ইসলামিক

কক্সবাজারে ২ সেপ্টেম্বর সীরাতুন্নবী (সা.) মাহফিল

কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজারে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিল ও বিশেষ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা। আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, কক্সবাজার জেলার সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আইনজীবী সমাজের পেশাগত কার্যক্রম ও বিভিন্ন জনসম্পৃক্ত তথ্য-সেবা পরিচালনা করে থাকে।

উল্লেখ্য, মাহফিলকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে ইতোমধ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা.)-এর আলোচনা ছাড়াও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com