cox24newsbd.com
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে নিয়োগপত্র পেলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার
ছবি: ছবি সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে নিয়োগপত্র পেলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার

কক্স২৪ নিউজ ডেস্ক।


আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবে।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com