cox24newsbd.com
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: ছবি সংগৃহীত
জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কক্স২৪ নিউজ ডেস্ক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২৩ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক ২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে নিজ কার্যালয়ে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com