cox24newsbd.com
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চকরিয়ায় পহরচাঁদা মাদ্রাসায় হামলা: শিক্ষক-শিক্ষার্থীসহ বহু আহত
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

চকরিয়ায় পহরচাঁদা মাদ্রাসায় হামলা: শিক্ষক-শিক্ষার্থীসহ বহু আহত

কক্স২৪ নিউজ ডেস্ক।
চকরিয়া উপজেলা প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ফাজিল মাদ্রাসার জায়গা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ধলু বিবি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ধলু বিবির পরিবারের লোকজন মাদ্রাসা প্রাঙ্গণে এসে অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এ সময় প্রায় ৩০ জন নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালান। এতে কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন।
আহতদের মধ্যে একজন শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় তাকে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর মাদ্রাসা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com