cox24newsbd.com
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, নিহতের পরিবারে শোক
ছবি: ফাইল ছবি
সারাদেশ

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, নিহতের পরিবারে শোক

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, নিহতের পরিবারে শোক
কক্স২৪ নিউজ ডেস্ক।


স্টাফ রিপোর্টার: 

ক্সবাজারের চকরিয়া উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় নিজ বাড়ির পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাশেদা বেগম পাশের বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকার মোহাম্মদ ইছহাকের স্ত্রী। পাহাড়ি ঢালু এলাকায় গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে চলে আসেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ নাসির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনা এড়াতে বাড়ির আশেপাশে বিদ্যুতের তারের নিচে গাছ কাটার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com