cox24newsbd.com
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কক্স২৪ নিউজ ডেস্ক।

মহেশখালী (কক্সবাজার):

"রুপালি মৎসের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান-মাহমুদ-ডালিম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশখালীর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সাহাদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, টেকসই মৎস্য চাষ পদ্ধতি গ্রহণ এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, "বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। উপকূলীয় অঞ্চল মহেশখালী-কুতুবদিয়ার মৎস্যজীবীদের জীবনের মানোন্নয়ন এবং নীল অর্থনীতি (Blue Economy)-র সঠিক ব্যবহারে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় মৎস্যচাষীদের সরকারি সুবিধা ও কারিগরি সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা প্রদান করা হয় এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com