cox24newsbd.com
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চকরিয়ায় বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

চকরিয়ায় বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মাতামুহুরী নদীর তরছঘাট পয়েন্টে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান : গুড়িযে ধ্বংস মেশিন
কক্স২৪ নিউজ ডেস্ক।


চকরিয়া পৌরসভার তরছঘাট পয়েন্ট এলাকায় মাতামুহুরী নদী থেকে সেলোমেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো: শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
এসময় নদীতে বসানো ভাসমান বেইচ থেকে অবৈধ বালি উত্তোলনের সেলো মেশিন ও বালির পাইপ গুড়িয়ে ধ্বংস করা হয়। বালি উত্তোলন কাজে জড়িত ব্যক্তিরা অভিযান থেকে গোপনে সুকৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়দের দেয়া তথ্যমতে নদীতে বসানো অবৈধ বালু উত্তোলনের সেলোমেশিনটা স্থানীয় জৈনক মুসলিম উদ্দিনের নামের বলে জানিয়েছেন স্থানীয়রা।
      নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কাউকে বিন্দুমাত্রও ছাড় দেয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন এসিল্যান্ড।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com