cox24newsbd.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৪ জনকে জাতীয় যুব পুরস্কার ২০২৬ প্রদান হবে :আমিনুল হক
ছবি: ছবি সংগৃহীত
খেলাধুলা

১৪ জনকে জাতীয় যুব পুরস্কার ২০২৬ প্রদান হবে :আমিনুল হক

কক্স২৪ নিউজ ডেস্ক।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রণালয় সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সরকার দেশের যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী মানবসম্পদে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছে।

এমিনুল হক উল্লেখ করেন, যুব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ সংগঠক ও ১০ সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

১ নভেম্বর জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; অনুষ্ঠানটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

দিবসের অংশ হিসেবে দেশব্যাপী ১২,০০০ রিনিউয়েবল ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন, ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশাল ‘জব ফেয়ার’ যেখানে ৩,০০০ থেকে ৫,০০০ জনের চাকরির সুযোগ সৃষ্টি হবে, এবং ৩১ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হবে।

এছাড়াও, জেলা ও উপজেলা পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ, খাল খনন, রক্তদান, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি চালু থাকবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা শক্তিশালী করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com