cox24newsbd.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কমিটি গঠন
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কমিটি গঠন

কক্স২৪ নিউজ ডেস্ক।


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জামাল হোছাইন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর পৌর মেয়র প্রার্থী মো. আরিফুল কবির। তিনি বক্তব্যে বলেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ইসলামী আলোচক ও চিন্তাবিদদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী।

এসময় পৌরসভা জামায়াত নেতা মাওলানা ওসমান গনি, হাফেজ মাওলানা জুনায়েদ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদ এবং আলোচকগণ উপস্থিত ছিলেন।

পরে বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আজিজুল হক জিহাদীকে সভাপতি এবং মাওলানা আবদুল হামিদ নূরীকে সেক্রেটারি করে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com